খিলগাঁওয়ে ঠিকাদারকে কুপিয়ে হত্যা

খিলগাঁও থানাধীন মাদানী ঝিলপাড় এলাকায় ইট-বালু সরবরাহকারী এক ঠিকাদারকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। বুধবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত আবুল বাশার তালুকদার (৩২) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সকরা রাত ১০টায় মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানিয়েছেন, মাদানী ঝিল এলাকায় সাইফুল গ্রুপের জাহিদুলসহ পাঁচ/সাত জন পূর্ব শুত্রুতার জের ধরে তার ওপর হামলা চালায়। নিহত আবুল বাশার তালুকদার মাদারীপুর সদর উপজেলার ফোয়াজপুর গ্রামের মৃত মাজেন তালুকদারের ছেলে। খিলগাঁওয়ের ৪১৫/১, উত্তর গোড়ান নবীনবাগ এলাকায় থাকতেন তিনি।