'করোনা ভাইরাস কখনো নির্মূল নাও হতে পারে'

প্রাণঘাতী করোনা ভাইরাস হয়তো কখনোই নির্মূল হবে না বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার জেনেভায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সংস্থাটির বিশেষজ্ঞ মাইক রায়ান এই সতর্কতা জানিয়েছেন।

 সংবাদ সম্মেলনে মাইক রায়ান বলেন,  ভ্যাকসিন পাওয়া গেলেও ভাইরাসটি নিয়ন্ত্রণে ‘ব্যাপক প্রচেষ্টার’ দরকার পড়বে । 

 বিশ্বে এ পর্যন্ত প্রায় তিন লাখ মানুষ করোনা ভাইরাসে মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৪৩ লাখেরও বেশি মানুষ। 

 এদিকে জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, মানসিক স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কম  থাকা দেশগুলোতে মানুষের মধ্যে মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে। আর এ জন্য  জাতিসংঘ বিশ্বের সরকারদের করোনার বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মানুূষের মানসিক স্বাস্থ্যের দিকটি নিয়ে বিবেচনা করার আহ্বান জানিয়েছে ।

ইত্তেফাক/এআর