গোপালগঞ্জে নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ জনে।
আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ২২ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
নতুন আক্রান্তদের মধ্যে ১ জন গোপালগঞ্জ সদরের ও কাশিয়ানী উপজেলায় ২ জন ।
বৃহস্পতিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ১৮ পুলিশ সদস্যসহ ২০ জন, কাশিয়ানী উপজেলায় ১৩ জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসক ১৩ জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৪ জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৩ জন রয়েছেন।
ইত্তেফাক/এমআরএম