ঝিনাইদহে করোনা উপসর্গে একজনের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামে ঢাকা থেকে আসা করোনার উপসর্গে শুকুর আলি নামে একজন মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, তিনি গত রাতে জ্বর, সর্দি কাশি নিয়ে ঢাকা থেকে কাশিপুর গ্রামে শ্বশুর বাড়ি আসেন। বৃহস্পতিবার ভোর সোয়া ৫টায় তিনি মারা যান। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী দাফন করা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম