ডামুড্যায় ২০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

শরীয়তপুরে ডামুড্যা উপজেলায় হতদরিদ্র ২০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা মাঠে আশা এনজিওর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মুর্তজা আল মুঈদের উপস্থিতিতে ডামুড্যা পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নের হতদরিদ্র ২০০ পরিবারে মাঝে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবন বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মো. নান্নু মৃধা, মো. মেহেদী হাসান সিহাব প্রমুখ।

ইত্তেফাক/ইউবি