করোনা দুর্যোগে ঢাকার ধামরাই পৌরসভা ও সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় চার হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ পৌর শহরের হার্ডিঞ্জ হাই স্কুল মাঠে কয়েক হাজার লোকের উপস্থিতিতে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এমপি বেনজীর আহমদ জানান, তিনি ব্যক্তিগত উদ্যোগে পৌরসভা ও ধামরাই সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় চার হাজার পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।
আরো পড়ুন: ড. আনিসুজ্জামানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক
উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং ওসি দীপক চন্দ্র সাহার উপস্থিতিতে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
ইত্তেফাক/এএএম