রাজশাহী-৬: বেসরকারি ফলে জয়ী নৌকার শাহরিয়ার আলম

রাজশাহীর ৬টি আসনের সবগুলোতেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ভোট গণনা চলছে, এগিয়ে আওয়ামী লীগ

রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের শাহরিয়ার আলম নৌকা প্রতীকে ২ লাখ ৬০ হাজার ৫৪৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ আসনে ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজকে সমর্থন দিয়েছিল বিএনপি। তিনি হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৪৩২টি ভোট।

ইত্তেফাক/আরকেজি