‘প্রত্যর্পণ’ থেকে আয় যাবে করোনায় ক্ষতিগ্রস্তদের সেবায়

স্বজন মাঝি নির্মিত ‘প্রত্যর্পণ’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি আজ ‘লাগভেলকি ডটকম’-এ মুক্তি পেতে যাচ্ছে। একজন প্রবাসী তরুণের মনোজাগতিক সঙ্কটকে ঘিরে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। দেশ-বিদেশের আগ্রহী দর্শকরা লগইন করে যেকোনো মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং পদ্ধতি ব্যবহার করে ১০০ টাকার বিনিময়ে চলচ্চিত্রটি দেখতে পারবেন। অনলাইন প্রদর্শনের মাধ্যমে সংগৃহীত অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সেবায় প্রদান করা হবে।

পরিচালক বলেন, ‘আমরা সিনেমা বানিয়েছি প্রবাস ফেরত একজন সাধারণ মানুষের বাস্তবজীবনের প্রেক্ষাপটকে ঘিরে এবং সেই সিনেমা এখন দেখাচ্ছি করোনায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য। তাই বলছি, মানুষের সিনেমা মানুষের জন্য।’