দীপ্ত টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’। দেশি-বিদেশি ষড়যন্ত্রে সাধারণ তুর্কি জনগণ দু-ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মুস্তফা কামাল পাশার নেতৃত্বে বিদেশি শক্তিকে হটানোর সঙ্গে সঙ্গে রাজতন্ত্রের বিলোপ চায়। অন্যদল রাজতন্ত্রের ওপরই আস্থা রাখতে চায়। কৌশলে তেভফিক দু-পক্ষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী? কামাল পাশার নির্দেশে ইযমির হয়ে ইস্তাম্বুলে যাবেন মেজলিশ-ই-মেবুসানের গুরুত্বপূর্ণ সদস্য রিযা বে। দেশের স্বার্থে রিযা বের ইস্তাম্বুলে পৌঁছানো খুব জরুরি। কিন্তু ওনাকে পাওয়া মাত্র হত্যা করতে চায় জেনারেল ভাসিলি।