মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে চাতালের পানির হাউজে পড়ে বুধবার বিকালে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শ্যামনগর গ্রামের পোলট্রি ফিড ব্যবসায়ী জনি হোসেনের মেয়ে জান্নাতি (১৬ মাস) বুধবার বিকালে খেলতে খেলতে সবার অগোচরে হারিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর সলিমের চাতালের পানির হাউজ থেকে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।

মান্দারবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শফিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।