লোহাগড়ায় এক নারীর গলাকাটা লাশ উদ্ধার

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়ায় রহিমা বেগম (৫৩) নামে এক নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রহিমা লাহুড়িয়া সায়মানারচর  গ্রামের আলী আকবর মোল্যার স্ত্রী।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, রহিমা হত্যাকাণ্ডের ঘটনা রহস্যজনক। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও  সন্দেহভাজনদের  গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। এ ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।