বগুড়ায় আরো পাঁচ জনের করোনা শনাক্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় এবার পুলিশ-চিকিত্সকসহ আরো পাঁচ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। অপর দুই জন ব্যাংক কর্মকর্তা। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বুধবার রাত ১০টায় নতুন করে ঐ পাঁচ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, পাঁচ জনের মধ্যে ব্যাংক কর্মকর্তা দুই জনের একজন ঢাকাফেরত এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। দুই পুলিশ এবং চিকিত্সক করোনায় আক্রান্তদের সংস্পর্শে গিয়েছিলেন। বুধবার পাঁচ জনসহ বগুড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৭ জন। তাদের মধ্যে ৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বুধবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে বগুড়ার ৯৬টির মধ্যে পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে।