ফুলবাড়ীতে ৪’শ অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 

করোনা দুর্যোগ পরিস্থিতিতে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকায় অসহায় দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে নাওডাঙ্গা ইউনিয়নের ফুলমতি সরকারি স্কুল মাঠে ও কাশিপুর ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে বিজিবি এ ত্রাণ সামগ্রী বিতরণ করে।

এ সময় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র উদ্যোগে ৪’শ গরীব অসহায় পরিবারে মাঝে সামগ্রী ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম সয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট সুজি ও ১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।

আরো পড়ুন: বাঘার আলাইপুরে বিজিবির উপর চোরাকারবারীর হামলা

ত্রাণ বিতরণের সময় লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম, উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক, নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুসাব্বের আলী মুসাসহ গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম