এই সময়ের ছড়া
প্রণব মজুমদার
ঘরে বসে আর কত থাকা যায়
মনটাকে আর কত রাখা যায়?
বাসগৃহে তুমি আমি করোনায় বন্দি
গৃহকাজ নিয়ে তাই করি কত ফন্দি!
বইগুলো এলোমেলো
পরিষ্কার করে ফেলো
ছেলের ড্রয়িংটা এ সময় তো আঁকা যায়
গিন্নির কড়া কথা
অপলক নীরবতা
দেখো ওই কড়াইয়ে তেলটা তো ফাঁকা যায়
ঘরে থাকা মহা জ্বালা!
কান হলো ঝালাপালা
গৃহকাজে অলসতা সে কি আর ঢাকা যায়?