ডিএনসিসির ৭টি স্থানে করোনা পরীক্ষা শুরু

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার ৭টি স্থানে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। ৭টি বুথে বেসরকারি সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোভিড-১৯ এর নমুনা সংগ্রহ করা হয়। বুথে সংরক্ষিত সরকার নির্ধারিত ফরম সরাসরি পূরণ সাপেক্ষে চেকলিস্ট অনুযায়ী নির্বাচিত রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ৭টি বুথ হলো, উত্তরা কমিউনিটি সেন্টার, রোড-১৩/ডি, সেক্টর-৬, উত্তরা, ৪ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর-১৩, আসাদুজ্জামান খান কামাল কমিউনিটি সেন্টার, মধুবাগ, মগবাজার, ১০ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন, মাজার রোড, মিরপুর, সূচনা কমিউনিটি সেন্টার, মোহাম্মদপুর, ঢাকা, ৩২৫, হাজী ইসমাইল দেওয়ান রোড, ইসমাইল দেওয়ান মহল্লা, আজমপুর, দক্ষিণখান, ঢাকা, উত্তরখান জেনারেল হাসপাতাল, ফজিরবাতান, উত্তরখান, ঢাকা।