গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ১৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। গাজীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জেলার সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪৯৬ জন। এর মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ১৪ জন পুলিশ সদস্য রয়েছেন। বাসন থানায় আক্রান্তদের মধ্যে চার জন সহকারী উপ-পরিদর্শক ও ১০ জন কনস্টেবল রয়েছেন। আক্রান্তদের একটি আবাসিক হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কমিশনার মো. আনোয়ার হোসেন।