ঠাকুরগাঁও-১ আসনের ১৭৫টি কেন্দ্রের মধ্যে ফলাফলে নৌকা মার্কার প্রার্থী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন বিজয়ী হয়েছেন।
রবিবার রাতে বে-সরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার কেএম কামরুজ্জামান সেলিম।
রমেশ চন্দ্র সেন এর নৌকা প্রতিক পেয়েছে ২ লাখ ২৪ হাজার ৭০৮ ভোট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতিক পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৯০৯ ভোট।
আসনটিতে ৪ লাখ ২২ হাজার ১২৪ জন ভোটার রয়েছেন এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ১১ হাজার ৮১৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ১০ হাজার ৩০৭ জন।
ইত্তেফাক/ইউবি