ইত্তেফাক রিপোর্ট
পুলিশের পাঁচ জন শীর্ষ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। এর মধ্যে একজন অতিরিক্ত ডিআইজি ও চার জন এসপি পদমর্যাদার কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক রিলেশনস বিভাগের দায়িত্ব পালন করে আসা উপকমিশনার মাসুদুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ফরিদপুরের এসপি মো. আলিমুজ্জামানকে মেহেরপুরের এসপি এবং মেহেরপুরের এসপি এস এম মুরাদ আলিকে ফরিদপুরের এসপি হিসেবে বদলি করা হয়েছে।