কাপাসিয়ায় শীতলক্ষ্যা থেকে কিশোরের লাশ উদ্ধার

কাপাসিয়া (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন সিংহশ্রী এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে গতকাল বৃহস্পতিবার সকালে রাসেল নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে গত মঙ্গলবার দুপুরে শ্রীপুর এলাকায় বন্ধুদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়।