শোক সংবাদ

শোক সংবাদ

আনোয়ার হোসেন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষানুরাগী আনোয়ার হোসেন (৭৭) গত বুধবার দুপুরে হূদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার কাশাতলী গ্রামের নিজ বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

হাবিবুর রহমান ভূইয়া

গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকা নিবাসী শিক্ষক মো. হাবিবুর রহমান ভূইয়া (৫০) বুধবার সন্ধ্যায় নিজ বাড়িতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে নিজ বাড়ির পাশে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।