বেসরকারি ফলে জয়ী হয়েছেন পঞ্চগড়-১ আসনে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ মো. মজাহারুল হক প্রধান।
পঞ্চগড়-১ আসনে আওয়ামীলীগের প্রার্থী মজাহারুল হক প্রধান নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির সানি ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৫৩৯ ভোট।
৪২ হাজার ৮৪৯ ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন মজাহারুল হক প্রধান। ২০০৮ সালের নির্বাচনেও তিনি এ আসনে প্রথমবারের মত সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি