ঠাকুরগাঁও-৩: বেসরকারিভাবে বিজয়ী ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান

ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল) আসনে ১২১টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।   

আসনটিতে ধানের শীষের প্রার্থী জাহিদুর রহমান ৮৭ হাজার ১শ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল হক মোটর গাড়ী প্রতিকে ৮৪ হাজার ১শ৯ ভোট পেয়েছেন এবং আ.লীগের মনোনীত প্রার্থী ইসাসিন আলী  ৩৭ হাজার ৭শত ৯ ভোট পেয়েছেন।

আরো পড়ুন: কিশোরীদের গোপনাঙ্গে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতন

ঠাকুরগাঁও (৩) আসনটিতে ৩ লাখ ১’শ ৭৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১লাখ ৫২ হাজার ১শ ৫৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ১৮ জন।

ইত্তেফাক/জেডএইচডি/এসআর