সাতক্ষীরায় বিএনপির ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু

দেশের চলমান প্রাণঘাতী করোনা ভাইরাসে প্রাদুর্ভাবে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে সাতক্ষীরার তালা উপজেলায় কর্মহীন অসহায় দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। 

শুক্রবার (১৫ মে) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিব।

প্রথম দিনে সাতক্ষীরার তালা উপজেলায় কর্মহীন অসহায় দরিদ্র ৪শ পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। 

আরও পড়ুনঃ পৌনে ৫ কোটি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার

এসময় খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম কামরুল ইসলাম ফারুখ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মির্জা আতিয়ার রহমান, বিএনপি নেতা গাজী আছির উদ্দীন, শিক্ষক মোসলেম উদ্দীন প্রমুখ। 


ইত্তেফাক/ এমএএম