বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উত্পাদন বেশি হয়

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

হিমন এডওয়ার্ড গমেজ, সিনিয়র শিক্ষক

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

বাংলাদেশের অর্থনীতি : কৃষি ও শিল্প

১. বাংলাদেশের প্রধান ফসল কোনটি? উক্ত ফসলটি কেন প্রধান ফসল হিসেবে বিবেচিত? ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লেখ।               

উত্তর : বাংলাদেশের প্রধান ফসল ধান।

আমাদের প্রধান খাদ্য ভাত হওয়ায় ধান প্রধান ফসল হিসেবে বিবেচিত।

ধান সম্পর্কে তিনটি বাক্য—

১.বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ধান চাষের উপযোগী।

২.ধান আমাদের প্রধান খাদ্যশস্য।

৩.বাংলাদেশে আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়।

২. ‘ক’ বাংলাদেশের প্রধান ফসল। এটি দেশের প্রায় সর্বত্র উত্পন্ন হয়। ফসলটির নাম কী? ফসলটি সম্পর্কে চারটি বাক্য লেখ। 

উত্তর : ফসলটির নাম ধান।

ধান সম্পর্কে চারটি বাক্য—

১.আমাদের তিনটি প্রধান খাদ্যশস্যের একটি হচ্ছে ধান। ২.বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও অগভীর জলাভূমি ধান চাষের জন্য উপযোগী।

৩.বাংলাদেশে আউশ, আমন ও বোরো এই তিন ধরনের ধান চাষ হয়।

৪.ধান তথা ভাত এদেশের মানুষের প্রধান খাদ্য।

৩. আমাদের দেশে দিন দিন একটি ফসলের চাষ প্রসার লাভ করছে, যেটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বেশি হয়। ফসলটির নাম কী? ফসলটি কখন চাষ করা হয়? ফসলটি সম্পর্কে তিনটি বাক্য লেখ।                                                                                                    

উত্তর : ফসলটির নাম গম । গম শীতকালে চাষ করা হয়। গম সম্পর্কে তিনটি বাক্য—

১.বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উত্পাদন বেশি হয়।

২.গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে।

৩.শীতকালে গমের চাষ করা হয়।

৪. আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি কোন ফসল চাষের জন্য বিশেষ উপযোগী? উক্ত ফসলটি সম্পর্কে চারটি বাক্য লেখ।     

উত্তর : আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। আলু সম্পর্কে চারটি বাক্য—

১.আলু একটি প্রয়োজনীয় খাদ্য।

২.আমাদের দেশে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়।

৩.দেশে উত্পাদিত আলু দেশের মানুষের চাহিদা পূরণ করে।

৪.দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়।