আয়ারল্যান্ডের দুই সিরিজ বাতিল

করোনাকবলিত সময়ে যেভাবে একের পর এক সিরিজ বাতিল হচ্ছে দেশগুলোর তাতে আয়ারল্যান্ডের নিউজিল্যান্ড ও পাকিস্তান সিরিজ না হওয়ার শঙ্কা জেগেছিল বহু আগেই। এবার সত্যি হলো সেটাই। বৃহস্পতিবার এক বিবৃতিতে ক্রিকেট আয়ারল্যান্ড সিরিজ দুটো আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি আগামী ১৯ জুনে শুরু হয়ে আগামী ২ জুলাই শেষ হওয়ার কথা ছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে আর তিন টি-টোয়েন্টি সিরিজের পরেই পাকিস্তানকে দুইটি টোয়েন্টির আতিথ্য দিতো আয়ারল্যান্ড। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিজ দুটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেশটির ক্রিকেট বোর্ড। করোনার কারণে আগামী সেপ্টেম্বরে তাদের ইংল্যান্ড সফরেও আছে বাতিল হওয়ার শঙ্কা।