দিনাজপুর-২: বেসরকারিভাবে বিজয়ী নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী

দিনাজপুর-২ আসনে নৌকার প্রার্থী খালিদ মাহমুদ চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। খালিদ মাহমুদ চৌধুরী ১ লাখ ৯৭ হাজার ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক পেয়েছেন ৪৮ হাজার ৮২২ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। 

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচডি/এসআর