বেলকুচিতে তিন ব্যবসায়ীকে জরিমানা

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টান্ন ও ইফতার সামগ্রী তৈরি করা এবং বিভিন্ন ধরনের ভূরি ভাজা তৈরি করার দায়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারে ও দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মামুনুল হক। তিনি তিন ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেন।