সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে একই দিনে পুলিশসহ ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম নতুন করে ৯ জনের শরীরে করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জে এক দিনে রেকর্ড ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে তিন জন পুলিশ সদস্য ও দুই জন স্বাস্থ্যকর্মী এবং এক জন পৌরসভার কর্মচারী রয়েছেন। জেলায় মোট ৫৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার ৯ জনসহ মোট ১৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।