ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

ছাতকে দুই পক্ষের সংঘর্ষে নিজাম উদ্দিন নামের এক ব্যক্তি নিহত ও নারীসহ আট জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। নিজাম উদ্দিন জয়নগর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির রাস্তা নিয়ে জয়নগর গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ ও তৈয়ব আলীর মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ ছিল। বৃহস্পতিবার রাতে এর জেরে উভয় পক্ষের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে গুরুতর আহত নিজাম উদ্দিনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু ঘটে। ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।