জয়পুরহাট-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট সামছুল আলম দুদু নৌকা প্রতীকে দুই লাখ আঠার হাজার পাঁচশ বিরাশি ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলেয়া বেগম (স্বতন্ত্র) ডাব মার্কা প্রতীকে পেয়েছেন চুরাশি হাজার দুইশ বারো ভোট।
এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/অনি/ইউবি