গোপালগঞ্জে নতুন করে ২জনের দেহে করোনাভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭জনে। আক্রান্তদের মধ্যে ৪১জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকী ৩৬জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১ ও কাশিয়ানী উপজেলায় ১জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে মুকসুদপুর উপজেলায় ১ চিকিৎসক ১৮ পুলিশ সদস্যসহ ২০জন, কাশিয়ানী উপজেলায় ১৯জন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১ চিকিৎসক ১৭জন, টুঙ্গিপাড়া উপজেলায় ১৬জন ও কোটালীপাড়া উপজেলায় ১ চিকিৎসক ও নার্সসহ ৫জন রয়েছেন।
ইত্তেফাক/আরকেজি