ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী (পিপিই) উপহার দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পীর হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কবি। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি এডভোটেক শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম মোমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, পৌর বিএনপির সেক্রেটারি মোঃ আজিম, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় সামাজিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক, গ্লাভসসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেয়।
ইত্তেফাক/এমআরএম