সাবেক সংসদ সদস্য মোবারক হোসেন স্মৃতি সংসদের উদ্যোগে মোগরাপাড়া ও শম্ভুপুরা ইউনিয়নেব দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে । শনিবার সকালে মোগরাপাড়া বাজারে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে প্রথম ধাপে মুক্তিযাদ্ধা পরিবার এবং দ্বিতীয় ধাপে মসজিদের ইমামদের মধ্যেও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এনিয়ে পাঁচ সহস্রাধিক পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হলো।
আরও পড়ুন: বাণিজ্যিক উৎপাদনে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোবারক হোসেন স্মৃতি সংসদের চেয়ারম্যান এফরান হোসেন দ্বীপের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোশারফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের ভিপি সাইফুল ইসলাম বাবু, রফিকুল হায়দার বাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ইত্তেফাক/এসি