নওগাঁ-২ : আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার বেসরকারিভাবে নির্বাচিত
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৩:১৩
নওগাঁ-২ আসনে আওয়ামী লীগের শহীদুজ্জামান সরকার এক লাখ ৭২ হাজার ১৩১ ভোট ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শামসুজ্জোহা খান পেয়েছেন এক লাখ ছয়শ পঁয়ষট্টি ভোট।
এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/অনি/ইউবি