বিক্রয়োত্তর সেবা প্রদানে সেরা শাওমি : রেডকোয়ান্টা

ভারতের শীর্ষস্থানীয় কনজ্যুমার ইন্টেলিজেন্স ফার্ম রেডকোয়ান্টা সম্প্রতি বৈশ্বিক প্রযুক্তি লিডার শাওমিকে বাংলাদেশে ২০১৯ সালের চতুর্থ প্রান্তিকে বিক্রয়োত্তর সেবায় ‘সেরা ব্র্যান্ড’ হিসেবে ঘোষণা করেছে। বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, শাওমি তাদের বিক্রয়োত্তর সেবার মাধ্যমে কোভিড-১৯ মহামারির বিরুদ্ধ লড়াইয়ে জাতিকে সহায়তা করতে  প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।  প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সমস্যা সমাধান প্রক্রিয়ার গতিকে প্রধান লক্ষ্য ধরে শাওমি বাংলাদেশের বিক্রয়োত্তর সেবায় গ্রাহকদের সন্তুষ্টি নিয়ে প্রথম স্থানে রয়েছে। শাওমি বিক্রয়োত্তর গ্রাহকসেবার বাইরে অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে অবকাঠামো এবং পরিবেশ, সমস্যা সমাধান ও কর্মীদেও সেসব বিষয়ে জ্ঞান বৃদ্ধিতেও উন্নতি করেছে। ২০১৯ সালের তৃতীয় প্রন্তিক থেকে ২০২০ সালের প্রথম প্রান্তিক পর্যন্ত সময়ে বিক্রয়োত্তর সেবায় ক্রমাগত উন্নতি করেছে শাওমি। আর এই সময়ে অন্য ব্র্যান্ড বিশেষ করে স্যামসাং এবং হুয়াওয়ের থেকে শাওমির সেবার ব্যবধান ধীরে ধীরে বেড়েই চলেছে। গ্রাহক ব্যবহার অনুসন্ান এবং শীর্ষস্থানীয় ব্র্যান্ডগুলো তাদের গ্রাহকদের বিক্রয়োত্তর সেবা দিতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ তা বোঝার জন্য রেডকোয়ান্টা জরিপটি পরিচালনা করেছে। একজন সাধারণ গ্রাহক তার স্মার্টফোন মেরামত বা সার্ভিস পাবার ক্ষেত্রকে পাঁচটি বিভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলো সেবা দেবার অবকাঠামো ও পরিবেশ, সেবার সহজলভ্যতা, কর্মীদের ব্যবহার, সমস্যা সমাধানের সময়সীমা এবং সমস্যা সমাধানের গুণগত মান।