পাঠাও নিয়ে এলো নতুন সার্ভিস পাঠাও হেলথ

পাঠাও চালু করেছে পাঠাও হেলথ নামক একটি নতুন সেবা। সেবাটিতে রয়েছে বেশ কিছু নতুন টুল এবং স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য, যার মাধ্যমে এই চলমান কোভিড-১৯ মহামারীতেও মানুষ সচেতন থাকতে পারে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে পারে। এই সুবিধাগুলো যথাযথভাবে প্রদান করতে পাঠাও কাজ করছে ডিজিটাল হেলথকেয়ার সলিউশন, মায়া এবং প্রাভা হেলথ এর মতো কিছু পার্টনার স্বাস্থ্য সংস্থার সাথে।

পাঠাও হেলথ সেবাটি চালু করা হয়েছে যাতে কোভিড-১৯ এর এই সঙ্কটময় সময়ে মানুষ পেতে পারে সঠিক তথ্য ও দিক-নির্দেশনা।

পাঠাও হেলথ-এ আমাদের পার্টনার এবং সার্ভিস সমূহ:১। ‘ডিজিটাল হেলথ কেয়ার সলিউশন’ এর সাহায্যে ইউজারদের কোভিড-১৯ এর লক্ষণ যাচাই করার সুবিধা।

২। ‘মায়া’ এর মাধ্যমে  শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত তথ্য প্রাপ্তি।

৩। ‘প্রাভা হেলথ’ দ্বারা পরিচালিত ভিডিও কনসালটেশন এবং মেডিকেল টেস্টের সুবিধা।

৪। পাঠাও এবং ১০০-এরও বেশি ফার্মেসী দ্বারা অন-ডিমান্ড ওষুধ সরবরাহ এর সুবিধা।

‘পাঠাও হেলথ’ এর উদ্বোধনী হিসেবে একটি ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, আইসিটি বিভাগ, জুনাইদ আহমেদ পলক, পাঠাও-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুসাইন এম ইলিয়াস, এটুআই (একসেস-টু-ইনফরমেশন) এর পলিসি অ্যাডভাইজার অনির চৌধুরী, ডিজিটাল হেলথকেয়ার সলিউশন এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাজিদ রহমান, মায়া- এর মেডিকেল টিম লিড ডাক্তার তানজিনা শারমিন, প্রাভা হেলথ এর প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিলভানা কাদের সিনহা, পাঠাও এর প্রধান অর্থ নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ এবং পাঠাও এর প্রোডাক্ট টিম এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ ফাহাদ।