আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৭ মে ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৩ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২৩ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: হীরা ও নীলা।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি খুব একটা অনুকূল নাও থাকতে পারে। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। ঋণগ্রস্ত হতে পারেন। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)           

প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। সামাজিক যোগাযোগ চালিয়ে যান।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সময়ের প্রতিকূলতা সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা থেকে বিরত থাকুন। শরীর অসুস্থ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দাম্পত্য ভুল বোঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। জ্ঞাতিশত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। জ্ঞাতিশত্রু  সম্পর্কে সতর্ক থাকুন। অপরের প্রতি সদাচরণ করুন। ব্যবসায়িক দিক ভালো যাবে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। অবহেলা না করে চিকিত্সা নিলে ভালো করবেন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। অন্যথায় সুযোগ হাতছাড়া হতে পারে। সন্তানের দিকে খেয়াল রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো থাকতে পারে। অসুস্থ মায়ের প্রতি খেয়াল রাখুন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। উত্তেজিত হয়ে কোনো কাজ করা ঠিক হবে না।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা নিন। কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। ঠান্ডা ও ধুলাবালি সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। পাওনা টাকা আদায় বিলম্বিত হতে পারে। মাথাব্যথা বা চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। আপনজন কেউ শত্রুতা করতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। ব্যক্তিত্ববোধ বজায় রাখুন।