এক দিনে সর্বোচ্চ ২৪১ পুলিশ করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২৪১ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। সবমিলিয়ে, আইনশৃঙ্খলার এ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩৮২ জনে। এ সংখ্যা গতকাল শনিবার সকাল ৮টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশের সব পুলিশ ইউনিটের। এর আগে, মে মাসের ১১ তারিখে একদিনে সর্বোচ্চ ২০৭ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন।