চট্টগ্রাম অফিস
উপজেলার চরণদ্বীপে ঘরে ঢুকে গুলি করে নাছির নামের এক যুবককে খুন করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ সময় নিহত যুবকের পিতাও গুলিবিদ্ধ হয়েছেন। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ইত্তেফাককে জানান, এ ঘটনায় জসিম ও শওকত নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, দুটি কার্তুজ, ছুরি, চাপাতি, দা উদ্ধার করা হয়েছে।