হাতিয়ায় করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

উপজেলার হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে শনিবার ভোরে করোনা উপসর্গ নিয়ে জয়নাল আবেদীন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন আইসোলেশন ওয়ার্ডের চিকিত্সক  ডা. নাজিম উদ্দিন মিজান। তার নমুনা রিপোর্ট এখনো আসেনি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে স্বাস্থ্য বিধি মেনে মৃত ব্যক্তির দাফন সম্পন্ন করা হয়েছে।