গোপালগঞ্জে আরো দুই জনের করোনা শনাক্ত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নতুন করে দুই জনের দেহে করোনা ভাইরাস (কোভিট-১৯) শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জন। আক্রান্তদের মধ্যে ৪১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৩৬ জন গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, কাশিয়ানী, মুকসুদপুর, কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক ও কাশিয়ানী উপজেলায় এক জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।