উলিপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

পুকুরের পানিতে ডুবে হরিদাস নামের ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পৌরসভার নারিকেলবাড়ি আগপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে যায় সে। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রাশেদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।