রংপুর-১ আসনে মহাজোটপ্রার্থী জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে লাঙল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
রংপুর-১ আসনে মহাজোটপ্রার্থী জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গা পেয়েছেন ১ লক্ষ ৯৮ হাজার ৯১৪ ভোট। তার নিকটতম ধানের শীষ প্রার্থী রহমত জামান বাবলা পেয়েছেন ১৯হাজার ৪৯৪ভোট পেয়েছেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি।
আরো পড়ুন: রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ২
এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
ইত্তেফাক/জেডএইচডি/এসআর