নাটোর-২ : আওয়ামী লীগের শফিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত

নাটোর-২ সদর আসনে আওয়ামী লীগের শফিকুল ইসলাম শিমুল দুই লাখ ষাট হাজার পাঁচশ তিন ভোট পেয়ে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবিনা ইয়াসমিন ছবি পেয়েছেন ৪ হাজার ৪৫৯ ভোট। 

আরো পড়ুন : নাটোর-১ : আওয়ামী লীগের শহিদুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/অনি/ইউবি