কন্ট্রোল রুমের সময় বাড়ালো মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

করোনা পরিস্থিতিতে আগামী ২৭ মে পর্যন্ত কন্ট্রোল রুমের সময় বাড়িয়েছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ নিয়ে পঞ্চম ধাপে সময় বাড়ানো হলো। গতকাল শনিবার কন্ট্রোল রুমের (টেলিফোন নম্বর-০২ ৯১২২৫৫৭) সময় বৃদ্ধি সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

উল্লেখ্য, করোনার কারণে গত ৪ এপ্রিল থেকে মত্স্য, পোলট্রি, ডেইরি খাতের সংকট মোকাবিলা এবং প্রাণিজ আমিষের সরবরাহ সচল রাখতে এই কন্ট্রোলরুম চালু করেছে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা  এই কন্ট্রোলরুমের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।