রংপুর-২: বেসরকারিভাবে বিজয়ী নৌকা প্রার্থী মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক

রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ উপজেলা) আসনে মহাজোটপ্রার্থী প্রার্থী মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৩৬৮ ভোট। অন্যদিকে তার নিকটতম ধানের শীষ প্রার্থী পেয়েছেন ৫৩ হাজার ৩৪০ ভোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২৮৮ আসন পেয়ে বিশাল জয় পেয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। বিপুল ভোটে এই রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন জোটটি। 

আরো পড়ুন: রংপুর-১: বেসরকারিভাবে বিজয়ী লাঙল প্রার্থী মসিউর রহমান রাঙ্গা

এই জয়ের ফলে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকান্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে। 

ইত্তেফাক/জেডএইচডি/এসআর