শেরপুর-১ : আওয়ামী লীগ প্রার্থী আতিউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত

শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিউর রহমান আতিক  (নৌকা) ২ লাখ ৮৭ হাজার ৪৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

 

নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সানসিলা জেবরিন (ধানের শীষ) ২৭ হাজার ৬৪৩ ভোট পেয়েছেন।

আরো পড়ুন : শেরপুর-২ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত

এই জয়ের ফলে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড এবং নির্বাচনী প্রচারণায় দলের নেতা-কর্মীদের সরব উপস্থিতি মহাজোটের বড় ব্যবধানে জয়ী হওয়ার নিয়ামক হিসাবে কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

 

ইত্তেফাক/অনি/ইউবি