গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ উপজেলা) আসনে লাঙল প্রতীকে মহাজোটভুক্ত জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রবিবার ভোট গণনা শেষে প্রাপ্ত অসমর্থিত সূত্রে বেসরকারি ফলাফলে লাঙল প্রতীকের প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বলে জানা যায়। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা-১ আসনে মহাজোটভুক্ত জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী মোট ১ লক্ষ ৯৭ হাজার ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফন্টভুক্ত ধানের শীষের প্রার্থী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ মাজেদুর রহমান পান ৬৫ হাজার ১৭৩ ভোট।
ইত্তেফাক/জেডএইচডি/ইউবি