রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের যাত্রা শুরু

রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল কোর্টের যাত্রা শুরু হয়েছে। রবিবার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলমের আদালতে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ছয়টি মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে। 

রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ইব্রাহীম হোসেন প্রতিটি শুনানিতে ভিডিও কনফারেন্সিং-এ যুক্ত হয়ে রাষ্ট্রপক্ষে বক্তব্য উপস্থাপন করেন। আসামিপক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান আব্দুল কাইয়ুম এবং রাজশাহী বারের আইনজীবী শফিকুল ইসলাম। 

আরো পড়ুন : বামনায় করোনা জয়ীদের শুভেচ্ছা জানালো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 

শুনানি হওয়া ছয়টি মামলার তিনটিতে আটজন আসামির জামিন আবেদন করা হয়। তবে পাঁচ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।


ইত্তেফাক/ইউবি