নরসিংদীতে নতুন করে ৪৬ জন করোনায় আক্রান্ত   

নরসিংদীতে করোনা ভাইরাসে একজন মারা গেছে এবং আক্রান্ত হয়েছে আরও ৪৬ জন। 

২০১ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হলে রবিবার ৪৬ জনের নমুনার রেজাল্ট পজেটিভ আসে। এ নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২ জনে। এছাড়া এ পর্যন্ত মারা গেছে চারজন। 

আরো পড়ুন : রাজশাহীতে ভার্চুয়াল কোর্টের যাত্রা শুরু

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন জানান, এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ১৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে হোম আইসোলেশনে রয়েছে ১১৪ জন, হাসপাতাল আইসোলেশনে রয়েছে ১৫ জন এবং আইসোলেশন মুক্ত হয়েছে ১৫৯ জন। 


ইত্তেফাক/ইউবি